শেরপুরে মতিয়া চৌধুরীকে জাপা ও জাসদের সমর্থন

শেরপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:২৯

মতিয়া চৌধুরী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্তিক দল (জাসদ) সমর্থন জানিয়েছে। নির্বাচনে তাকে জয়ী করতে সব ধরণে সহযোগিতা করা বলে, দল দুইটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলার জাপা ও জাসদ সূত্রে জানা গেছে, নির্বাচনে মতিয়া চৌধুরীর পক্ষে কাজ করা ও তাকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা জাসদ নির্বাচনি পরিচালনা কমিটি গঠন করেছে। জাসদ সভাপতি লাল মো. শাহজাহানের সভাপতিত্বে শুক্রবার (২৩ নভেম্বর) রাতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় জাসদের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, রফিকুল ইসলামসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্তে স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে সমর্থন জানিয়েছে উপজেলা জাপা। স্থানীয় জাপার নেতাকর্মীরা মতিয়া চৌধুরীর হয়ে কাজ করে যাবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, গত ১০ ও ১১ নভেম্বর নালিতাবাড়ী এবং নকলা উপজেলা আওয়ামী লীগ দলীয় সভা করে একক প্রার্থী হিসেবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করে রেজুলেশন কেন্দ্রে জমা দিয়েছে।  কৃষিমন্ত্রীর পক্ষে প্রতিদিন নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্যরা খন্ড খন্ড দলে বিভক্ত হয়ে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা জন্য কেন্দ্র কমিটি গঠনের কাজ করছেন।

নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু বলেন,‘কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তাকে বিজয়ী করার জন্য আমরা কাজ করে যাবো।

নালিতাবাড়ী উপজেলা জাসদ সভাপতি লাল মো. শাহজাহান বলেন,‘মতিয়া চৌধুরী ১৪ দলীয় শীর্ষ নেত্রী। তিনি উন্নয়নের নেত্রী। তার প্রতিপক্ষে নির্বাচন করা মানে উন্নয়নের বিরুদ্ধে নির্বাচন করা। আমরা উন্নয়নের বিরুদ্ধে যেতে পারি না। তাই মতিয়া চৌধুরীকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। আমাদের একটা ভোটও উন্নয়নের বিরুদ্ধে নষ্ট করতে চাই না।’

উল্লেখ্য, শেরপুর-২ আসনের নালিতাবাড়ী উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ৬২২ জন এবং নকলা উপজেলায় ১ লাখ ৫১ হাজার ২২৫ জন ভোটার রয়েছেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম