৫ম বারের মতো মনোনয়ন পেলেন আতিউর রহমান আতিক

শেরপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ০৬:২২আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০৬:৪০

হুইপ আতিউর রহমান আতিক (ছবি– প্রতিনিধি)

নানা জল্পনা-কল্পনার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে টানা পঞ্চম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

রবিবার (২৫ নভেম্বর) সারাদেশে আওয়ামী লীগের ২৩০ আসনের নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে নির্বাচনি এলাকা ১৪৩ শেরপুর-১ আসনে মনোনয়ন পাওয়ার চিঠি পেয়েছেন আতিউর রহমান আতিক।

গত ২০ নভেম্বর জেলা নির্বাচন অফিস থেকে আতিউর রহমান আতিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। এ আসনে মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগের ১৭ জন নেতা-নেত্রী  দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন।

আতিউর রহমান আতিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৯ সালে কলেজ সংসদের ভিপি নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে। এরপর তিনি ১৯৮৮ সালে একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির রওশন এরশাদের চেয়ে ৫১ হাজার ৭৭৮ ভোট, ৮ম জাতীয় সংসদ নির্বাচনে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের চেয়ে ৮৬ হাজার ১০১ ভোট, নবম জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থীর চেয়ে একলাখ ৩৬ হাজার ১২৭ ভোট এবং সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদ প্রার্থী মনিরুল ইসলাম লিটনের চেয়ে দুই লাখ ৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বচিত হন আতিউর রহমান আতিক। এই চার বারের মধ্যে ১৯৯৬, ২০০৪ এবং ২০১৪ সালে তিন বার তিনি সরকারি দলের এমপি এবং সর্বশেষ বিগত নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের