জামালপুরের দুই আসনে চারজনকে আ. লীগের চিঠি

জামালপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১০:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১১:০৪

চিঠি পাওয়া চারজন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার দু’টি আসনে চারজনকে চিঠি দিয়েছে। ফলে সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে কৌতুহলের সৃষ্টি করেছে শেষ মুহূর্তে আসন দু’টিতে শেষ কে কে হচ্ছেন নৌকার মাঝি।

দলীয় একটি সূত্র জানায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বর্তমান এমপি আবুল কালাম আজাদ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ চিঠি পেয়েছেন।  জামালপুর-৫ সদর আসনে পেয়েছে চিঠি পেয়েছেন বর্তমান এমপি রেজাউল করিম হীরা এবং জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন।

চিঠি পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে নতুন হিসাব-নিকাশ চলছে। নেতাকর্মীদের মধ্যে একদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস চলছে। তবে শেষ পর্যন্ত কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়েও শঙ্কা রয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) ও জামালপুর-৫ সদর আসনে চারজন প্রার্থীর চিঠি পাওয়া প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে পারবো না। একটি আসনে একজনই প্রতিদ্বন্দ্বিতা করবে এ কথা ঠিক। সেক্ষেত্রে আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন আমরা জেলা আওয়ামী লীগ তাকেই বিজয়ের লক্ষ্য নিয়ে ভোটের দিন পর্যন্ত সক্রিয় থাকবো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম