শেরপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেরপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০৪:২৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৪:৩৪
image

শেরপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেরপুর জেলার তিনটি আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ এবং অন্যান্য দলের একজন করে প্রার্থী থাকলেও প্রতিটি আসনেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শেরপুর-১ (সদর) আসনে ৯ জন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বুধবার (২৮ নভেম্বর ) রাত ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের তথ্য দেন স্থানীয় সরকার উপ-পরিচালক এ.টি.এম জিয়াউল ইসলাম।
শেরপুর-১ (সদর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক (আওয়ামী লীগ), জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন (জাতীয় পার্টি-এরশাদ), মো. জহির রায়হান (কৃষক-শ্রমিক-জনতা পার্টি), অ্যাডভোকেট মো. মতিউর রহমান (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. আফিল শেখ (সিপিবি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী (বিএনপি) ও তার মেয়ে সানসিলা জেবরিন (বিএনপি), বিএনপি নেতা ফজলুল কাদের (স্বতন্ত্র) , মো. শফিকুল ইসলাম মাসুদ ((স্বতন্ত্র)।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ), নুরুল ইসলাম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী (বিএনপি), নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন (বিএনপি) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যরিস্টার এম. হায়দার আলী (বিএনপি)।

 শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- সাবেক এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন (আওয়ামী লীগ), জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল (বিএনপি), মেজর (অব) মাহমুদুল হাসান (বিএনপি), আবু নাসের (জাতীয় পার্টি-এরশাদ), সাবেক ইউপি চেয়ারম্যান মো আব্দুস ছাত্তার (ইসলামি আন্দোলন বাংলাদেশ), আবুবকর সিদ্দিক (পিডিপি), সরোয়ার বাহাদুর লাল (স্বতন্ত্র) ও মো. ইন্তাজ আলী বিএসসি (স্বতন্ত্র)। শেরপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেরপুরে তিন আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম