নেত্রকোনায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ২১:১৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:১৭

নেত্রকোনা নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একেএম মাসুদ নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি জেলা কৃষকলীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. বুরহান উদ্দিন খান জানান, মাসুদ সদর উপজেলার বাংলা ইউনিয়নের বাহিরচাপড়া গ্রামের মৃত আবদুল মুকিতের ছেলে। তিনি মাসুদ ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর শহরের বালুয়াখালি এলাকার একেএম মাসুদ ফারুকের সঙ্গে একই এলাকার নয়নের বিরোধ চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও আছে। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুরবাজার এলাকায় তার ব্যবসায়ীক চেম্বারে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম