জামালপুরের ৫ আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল

জামালপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩

জামালপুর

জামালপুরের ৫ আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার আহমেদ কবীর। রিটার্নিং অফিসার জানান, বিভিন্ন কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে মামলা, দলীয় মনোনয়ন না থাকা, সম্পদের হিসাব দাখিল না করা, এক শতাংশ ভোটারের সমর্থন দাখিল না করা এবং পদত্যাগ না করা অন্যতম।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাইকালে ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের (বিএনপি) মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঋণ খেলাপি হওয়ায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নঈম জাহাঙ্গীর (জাকের পার্টি),  অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী ( ফরম ২০) এবং বার্ষিক ব্যয়ের বিবরণী (ফরম ২১) পূরন না করায় এবং স্বাক্ষর না থাকায় এবং প্রার্থী উপস্থিত না থাকায় মো. মাসুম বিল্লাহ (বিকল্পধানা বাংলাদেশ) ও এক শতাংশ সমর্থক ভোটার সঠিক না হওয়ায় মো. শফিকুর রহমানের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল হয়েছে।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) লাভজনক পদে থাকায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি না পাওয়ায় মো. ফরিদুল কবির তালুকদার (বিএনপি) ও অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী যথাযথভাবে পূরণ না করায় এবং ফরমে স্বাক্ষর না থাকায় মো. মামুনুর রশিদ যোয়াদ্দারের (জাপা-এরশাদ) মনোনয়ন বাতিল হয়েছে।

জামালপুর-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন না থাকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী (আওয়ামী লীগের বিদ্রোহী) ও দলীয় মনোনয়ন না থাকায় কাজী মো. নজরুল ইসলামের (জাপা-এরশাদ) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম