নেত্রকোনায় বিএনপির সাবেক হুইপ আব্বাসিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নেত্রকোনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫০

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৪৩ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে বিএনপির সাবেক হুইপ ও বর্তমান এলডিপির প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসিসহ ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা। রবিবার (২ ডিসেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মঈনউল ইসলামসহ সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটির সদস্যরা বিভিন্ন অভিযোগে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ শাহজাহান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোহতাসীমসহ আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাতিলের তালিকার মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছেন- বিএনপির সাবেক হুইপ ও বর্তমান এলডিপির প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসি, ৯০ দশকের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামীগের নেতা শফি আহমেদ ( স্বতন্ত্র হিসেবে দাখিল করেছিলেন ), বিএনপির সাবেক সাংসদ ডাক্তার মুহাম্মাদ আলীর সহধর্মিনী কেন্দ্রীয় বিএনপির নেত্রী রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার ও আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের একমাত্র ছেলে কতুব উদ্দিন তালুকদার রুয়েল।
এছাড়াও বাদ পড়াদের তালিকায় আরও রয়েছেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এরশাদুর রহমান মিন্টু, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কায়ুম খান, জাকের পার্টির মোস্তফা জামান আব্বাসি, জাতীয় পার্টির আসমা আশরাফ ও স্বতন্ত্র প্রার্থীর এজাজুল হক ।
এদের মধ্যে রাবেয়া আলী ও আবু তাহের তালুকদারের মনোনয়নপত্রে দাখিলকৃত দলীয় মহাসচিবের স্বাক্ষর মিল না থাকার অভিযোগে বাতিল করা হয়। এম এ করিম আব্বাসির হলফনামায় স্বশিক্ষত ও তিনি পেশা হিসেবে আইনজীবী উল্লেখ করায় তা বাতিল করা হয় এবং শাহ কুতুব উদ্দিন তালকদার আওয়ামী লীগের দলীয় কাগজ দাখিল না করতে পারায় তাকে বাতিল বলে ঘোষণা করে বাছাই কমিটি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘বাতিল করা প্রার্থীদের মধ্যে দলীয় মহাসচিবের স্বাক্ষর মিল না থাকায় বিএনপির দুজনকে ও আওয়ামী লীগের দলীয় ভাবে দলীয় মনোনয়নপত্র দাখিল করতে না পারাসহ বিভিন্ন অসংগতির কারণে প্রাথমিকভাবে ১২ জন প্রার্থীর মনোনয়র বাতিল ঘোষণা করা হয়েছে।’
নেত্রকোনা-১ আসনের বাতিল পাড়াদেও মধ্যে রয়েছেন- এরশাদুর রহমান মিন্টু (আ’লীগ বিদ্রোহী) ,নজরুল ইসলাম (মুসলীমলীগ) ,আব্দুল কায়ুম খান খেলাফত মজলিস), এম এ করিম আব্বাসি (এলজিপি) , মোস্তফা জামান আব্বাসি (জাকের পার্টি) , শাহ কুতুব উদ্দিন তালুকদার রয়েল (আ’লীগ বিদ্রোহী)।
নেত্রকোনা-২: আসমা আশরাফ (জাপা), এজাজুল হক ( স্বতন্ত্র)
নেত্রকোনা-৩: কোনও প্রার্থী বাতিল হয়নি
নেত্রকোনা-৪: শফি আহমেদ ( স্বতন্ত্র)
নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার (বিএনপি), রাবেয়া আলী (বিএনপি)

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক