শেরপুরে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেরপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:০০

হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠানের আয়োজন করে পুনাক। এসময় স্থানীয় পাঁচশ হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুর মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ও আইজিপিপত্নী হাবিবা জাবেদ। তিনি বলেন, ‘পুনাক সবসময় দরিদ্র ও অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই শীত মৌসুমে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য নালিতাবাড়ীর পাহাড়ী এলাকাকে বেছে নেওয়া হয়েছে। এভাবে দেশের বিত্তবানদের গরিব-অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।

জেলা পুনাক সভানেত্রী ও এসপি পত্নী আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পুনাক নেত্রী জুবাইদা বিনতে জাফর, প্রণীতা সরকার, নাসিমা আমিন, ফারহানা কবির, তৌহিদা ইসলাম, কানিজ ফাতেমা, রূপা আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম