শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

বিদ্যুৎস্পৃষ্ট শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাওন বরিশাল জেলার ছাইফুল ইসলাম বেপারীর ছেলে। সে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে নানা সুরুজ্জামানের বাড়িতে থেকে নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। সে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল এবং চলমান বার্ষিক পরীক্ষা দিচ্ছিল।

পরিবার সূত্র জানায়, শাওন শনিবার (৮ ডিসেম্বর) পরীক্ষা দিয়ে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে তার পড়ার ঘরে যায়। ঘণ্টাখানেক পর তার পড়ার কোনও শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন শাওন ল্যাপটপের তারে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাওন মারা যায়।

পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ ও নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে পাঁচকাহুনিয়া গ্রামে মরহুমের প্রথম জানাজা শেষে মরদেহ বরিশালে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী