ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯

ময়মনসিংহ ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল ৬টার সময় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সাড়ে ৩ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে সকাল সাড়ে ৯টার সময় লাইন থেকে চাকা উঠাতে সক্ষম হয়।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মোশারফ হোসেন বলেন, ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। ৬টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে রেলকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে বগির চাকা লাইন থেকে উঠাতে সক্ষম হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ব্রম্মপুত্র এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পরেছিল। এসময় যাত্রীরা দুর্ভোগে পরেছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম