শেরপুরে আ.লীগ ও বিএনপির নির্বাচনি সভায় ১৪৪ ধারা জারি

শেরপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:০৪

শেরপুরে আ.লীগ ও বিএনপির নির্বাচনি সভায় ১৪৪ ধারা জারি শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী একই স্থানে নির্বাচনি পথসভা আহ্বান করায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেঁজুতি ধর এ আদেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে উভয় দলের পথসভা পণ্ড হয়ে যায়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী মাহমুদুল হক রুবেল শ্রীবরদীর ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকাল ৩ টায় নির্বাচনি পথসভার আয়োজন করে। এদিকে আওয়ামী লীগের উদ্যোগেও একই স্থানে নির্বাচনি পথসভা যাকা হয়। এ নিয়ে উভয় দলের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ সংবাদ পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেন।

বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী মাহমুদুল হক রবেল জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনি পথসভার আহ্বান করা হয়। আমাদের সভা বানচাল করতে আওয়ামী লীগ একইস্থানে সভার আয়োজন করে। অপরদিকে গোসাইপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গির আলম জানান, আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী  একেএম ফজলুল হকের সম্মতিক্রমে এখানে পথসভার আয়োজন করা হয়। পুলিশ এসে সভা বন্ধ করে দেয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ১৪৪ ধারা জারি করায় নিরাপত্তার স্বার্থেই পথসভা বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেঁজুতি ধর জানান, একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পথসভার আয়োজন করায় উভয় দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম