জামালপুরে আ. লীগে যোগ দিলেন অর্ধশত বিএনপি নেতাকর্মী

জামালপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪

জামালপুর জামালপুরে বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নির্বাচনি মতবিনিময় সভায় তারা যোগদান করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগে যোগদানকারীরা হলেন— জামালপুর শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম সিদ্দিকী মামিম, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফুরকানুল ইসলাম রিপন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান আজিজ, হাজি মোস্তফাসহ বিএনপি ও যুবদলের অর্ধশত নেতাকর্মী।

তারা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের নেতারা তাদের বরণ করে নেন।

আওয়ামী লীগে যোগদানকারী মো. আশরাফুল ইসলাম সিদ্দিকী মামিম বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প নেই। তাই জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পতাকাতলে শামিল হলাম।’ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ছানোয়ার হোসেন ছানু, দফতর সম্পাদক মো. আছাদুজ্জামান আকন্দ বাবু, কৃষি বিষয়ক সম্পাদক উসমান গনি মুসা, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম