জামালপুর-৫ আসনে মোজাফ্ফর হোসেনের গণসংযোগ

জামালপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৬

জামালপুরে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাফফর হোসেন গণসংযোগ করেছেন। সোমবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি।

বাঁশচড়া ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে এক পথসভায় মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমাকে আপনাদের সেবা করার জন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকের মাঝি করে পাঠিয়েছেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো বলেই আপনাদের মাঝে এসেছি। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় এবং আমি এমপি হতে হলে আপনাদের ইউনিয়নের সমস্যাগুলো সমাধান করবো, ইনশাআল্লাহ।’

বাঁশচড়া ইউনিয়নে গণসংযোগকালে তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাবু, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য মুন্জুরুল ইসলাম লানজু, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম