‘কামলি’ হয়ে জনগণের সেবা করতে চাই: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮

নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী নির্বাচনে জয়ী হলে কামলি (কাজের লোক) হয়ে জনগণের সেবা করতে চান বলে মন্তব্য করেছেন শেরপুর-২ আসনে নৌকার প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘অতীতেও আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে সেবা করেছি। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে সহায়তা করলে কাজের লোকের মতো কামলি হয়ে আপনাদের সেবা করবো।’ বুধবার (১৯ ডিসেম্বর) সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের কোদালধোয়া বাজারে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৩ নম্বর উরফা ইউনিয়নের বিরনের ঘাট, কোদালধোয়া বাজার, পিছলাকুড়ি বাজার, তারাকান্দা বাজার, লয়খা উচ্চবিদ্যালয় মাঠ, বারমাইসা বাজারসহ মোট ১০টি নির্বাচনি পথসভায় সরকারের সাফল্য তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসব পথসভায় আরও বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম