নেত্রকোনা-১ আসনে বিএনপি প্রার্থীর অনশন

নেত্রকোনা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২

নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনি প্রচারণায় হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলমাকান্দা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।             

এ ব্যাপারে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে। নির্বাচনের শুরু থেকে আমার নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। এমন কোনও দিন নেই পুলিশ আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ধর-পাকড় করছে না। বর্তমানে এখানে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ’     

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন অনশন কর্মসূচি পালনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্ভয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, এ ধরণের কার্যক্রমের ব্যাপারে থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যাতে এমন ঘটনা আর না ঘটে।’ পরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন তাদের আশ্বস্ত করে নিরাপত্তা দেওয়াসহ শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যেতে বললে তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম