শেরপুর-১ আসন

আ.লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টপাল্টি হামলার অভিযোগ

শেরপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:২৬





শেরপুর-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টপাল্টি সংবাদ সম্মেলন শেরপুর-১ (সদর) আসনের আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী নিজ নিজ গাড়ি বহরে পাল্টাপাল্টি হামলার অভিযোগে আলাদা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা শহরের মাধবপুরের বাসায় এবং দুপুর ১২টায় শহরের চকবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমান আতিক।

বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘সোমবার (২৪ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামে গণসংযোগে গেলে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা আমার গাড়ি বহরে হামলা চালায়। তারা ব্যাপক ভাঙচুর করে আমার খালা, ভাই ও অন্যান্য আত্মিয়স্বজনকে আহত করে। পরবর্তিতে এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তাকে সরাসরি এবং লিখিত অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পায়নি।’

সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, ‘আমার প্রধান নির্বাচনি এজেন্ট ও বিএনপির সিনিয়র নেতা মো. হাতেম আলীসহ ১২ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গত কয়েক দিনে শতাধিক নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে আমাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। কিন্তু আমার জীবন থাকা পর্যন্ত শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।’

এদিকে, অপর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিক অভিযোগ করেন, ‘নির্বাচনি প্রচারের জন্য আমার দুই মেয়ে সোমবার (২৪ ডিসেম্বর ) বিকাল ৫টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে গেলে সেখানে বিএনপি প্রার্থী ডা. প্রিয়াংকার প্রত্যক্ষ নির্দেশে তাদের গাড়িতে হামলা চালানো হয়। আমি এই হামলার বিচারসহ দোষীদের শাস্তি দাবি করছি।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম