শেরপুরে লাল বালু তোলার ৬টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ০২:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০২:৪৫

শেরপুরে লাল বালু তোলার ৬টি ড্রেজার মেশিন ধ্বংস অবৈধভাবে চেল্লাখালী  নদীর তীর ভেঙে ও পাহাড় কেটে গর্ত খুঁড়ে লাল বালু উত্তোলনের অভিযোগে শেরপুরে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি ছয়টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেশিনগুলো ভেঙে পড়ে পুড়িয়ে দেওয়া হয়।
বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিনগুলো ধ্বংস করেন। এসময় নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিন ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের ভাষ্য, উপজেলার আন্ধারুপাড়া এলাকায় চেল্লাখালী  নদীতে মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা নদীর তীর ভেঙে, পাহাড় কেটে ও পুকুরের মতো গর্ত তৈরি করে বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশের জন্য বিরাট হুমকি। তাই অবৈধ ৬টি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শেরপুরে লাল বালু তোলার ৬টি ড্রেজার মেশিন ধ্বংস

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান