জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ০৪:০০আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৪:০৩

মাদক ব্যবসায়ী খলিলুর রহমান (ছবি– প্রতিনিধি)

জামালপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২০ জানুয়ারি) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ী জামালপুর সদরের কৈডোলা গ্রামের মীর মো. হাসেন আলীর ছেলে মীর মো. খলিলুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে উত্তর কৈডোলা বাজার চৌরাস্তা এলাকা থেকে খলিলুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে ৯৮ পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য প্রায় ২৯ হাজার ৪শ’ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, খলিল সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম