হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৫:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৪৩

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩ ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতর করেছে পুলিশ। সোমবার (২১ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে এই ঘটনায় রবিবার (২০ জানুয়ারি) রাতে নবজাতকের বাবা হারুন অর রশিদ কোতোয়ালি মডেল থানায় কর্তব্যরত ৬ চিকিৎসককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- সিজিরিয়ান কাজে নিয়োজিত ডা. শিশির (৩৪), সিনিয়র স্টাফ নার্স অলিম্পিয়া (৩০), হাসপাতাল মালিক রেজাউল কবির মুরাদ (৪৪), আরিফুর রহমান জনি (৩২), আজাহার মাহমুদ জুয়েল (৩০) ও মেহেদি হাসান(৩৩)। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রেজাউল, আরিফুর ও মেহেদিকে গ্রেফতার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নবজাতকের বাবা হারুন অর রশিদের অভিযোগের প্রেক্ষিতে এজাহারভূক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।
উল্লেখ্য, রবিবার (২০ জানুয়ারি) সকাল থেকেই জান্নাত বেগমের প্রসব ব্যথা শুরু হয়। রাত ১১টার সময় প্রচণ্ড ব্যথা নিয়ে মহানগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসার রোডের পরশ প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে রাত ১২টার সময় সিজারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন জান্নাত। কিন্তু এর আধা ঘণ্টা পর পরিবারের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ তুলে দেয় মৃত পুত্র সন্তান। মৃত ওই সন্তানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। ২১ জানুয়ারি দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে নবজাতককে দাফন করা হয়েছে। নবজাতকের মা জান্নাত বেগম পরশ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান