জামালপুরে চেয়ারম্যান পদে আ.লীগের নতুন চার মুখ

জামালপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫

উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড জামালপুর জেলার সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে নতুন মুখ চারজন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুনরা হলেন- জামালপুর সদরে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, মেলান্দহ উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান, ইসলামপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী জামাল আব্দুল নাসের বাবুল এবং বকশীগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বিজয়।

বাকি তিনটি উপজেলার মধ্যে মাদারগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, সরিষাবাড়ী উপজেলায় গতবার অংশ নিয়ে পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন পাঠান এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন পেয়েছেন।

ঢাকা থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণার সংবাদ আসার পর থেকে সাতটি উপজেলায় তাদের সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। জেলা থেকে সাতটি উপজেলায় ৩৪ জন প্রার্থীর নামের তালিকা ঢাকায় পাঠানো হয়েছিল। দলীয় মনোনয়ন বঞ্চিতদের মধ্যে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলার সাতটি উপজেলার কোথাও কোনও ক্ষোভ বা বিক্ষোভ প্রকাশের মতো কোনও ঘটনাও ঘটেনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম