শেরপুরে দুই কোচিং সেন্টার বন্ধ

শেরপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেরপুরে দুইটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কোচিং সেন্টার সংশ্লিষ্ট মোট ১৭ জনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

কোচিং সেন্টার দুইটি হলো-‘সাত রং’ ও ‘রংধনু’।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তারপরও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শেরপুরের বিভিন্ন স্থানে বিশেষ ক্লাসের নামে কোচিং চলছিল। সোমবার শহরের মাধবপুর এলাকায় সাত রং কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এসময় কোচিং সেন্টারের পরিচালক হারুন অর রশিদ সুমনসহ অন্যান্য শিক্ষকরা তাদের কার্যক্রম বন্ধ রাখার লিখিত মুচলেকা দেন। তাদের সতর্ক করে দেওয়াসহ কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শহরের তেরাবাজার এলাকায় অভিযান চালিয়ে রংধনু কোচিং সেন্টারের পরিচালক হাফিজুল ইসলাম ও এনামুল হকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে সেটিও বন্ধ করে দেওয়া হয়।’
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অহনা জিন্নাত ও সদর থানার এসআই ফজলু হক উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম