জামালপুরের মেলান্দহে কবর খুঁড়ে ১০টি লাশ চুরি

জামালপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০২

জামালপুরের মেলান্দহ কবরস্থান থেকে দশটি লাশ চুরি জামালপুরের মেলান্দহ উপজেলায় গোরস্থান থেকে ১০টি লাশ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে লাশ চুরির ঘটনা এলাকাবাসীর নজরে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। পৌরসভার মধ্য শাহাজাতপুর আহম্মদনগর মাদ্রাসা-মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার এসআই নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা সোমবার রাতে কোনও এক সময় লাশগুলো চুরি করেছে। কবরস্থানের লাশের কিছু গলিত অংশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় কবর খোঁড়ার সরঞ্জাম, কাপড় ও ব্যাগ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কর্মকর্তা মেলান্দহ থানার এসআই নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে দুটি স্ক্রু-ড্রাইভার, একটি ব্যাগ ও দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া কাপড়চোপড় উদ্ধার করা হয়েছে।
এই কবরস্থানের পাশেই আহাম্মদনগর মাদ্রাসা-মসজিদ এবং আবাসিক এলাকা থাকার পরও কীভাবে লাশ চুরির ঘটনা ঘটলো তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম