নালিতাবাড়ীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

শেরপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৫

কলাগাছ দিয়ে বানানো অস্থায়ী শহীদ মিনার শেরপুরের নালিতাবাড়ীতে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিছু কিছু প্রতিষ্ঠান কাঠ-বাঁশ কিংবা কলাগাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় আছে ১২১টি। এরমধ্যে মাত্র ১২টিতে শহীদ মিনার রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ৩৮টি এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে ৬টি। এর মধ্যে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। ২২ মাদ্রাসার একটিতেও নেই শহীদ মিনার। সাতটি কলেজের তিনটিতে আছে শহীদ মিনার।

নালিতাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন বলেন,  ‘নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানে সরকারি পৃষ্ঠপোষকতায়  শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হলে খুবই ভালো হতো। কেননা মফস্বল এলাকায় অনেক প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করার সামর্থ নেই।’

কলাগাছ দিয়ে বানানো অস্থায়ী শহীদ মিনার নালিতাবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন,  ‘শহীদ মিনার নির্মাণ করতে সরকারিভাবে কোনও বরাদ্দ পাওয়া যায় না। তবে আমারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠান প্রধানদের স্থানীয় সরকারের (ইউপি চেয়ারম্যান) সহযোগিতা নিয়ে শহীদ মিনার নির্মাণের পরামর্শ দিয়েছি।’

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরিফুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমরা উপজেলার কাকরকান্দি ইউনিয়নে সরকারিভাবে একটি শহীদ মিনার নির্মাণ করেছি। যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাহিদা দিলে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী