নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৬:৪৬আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৫৫

আদালত

নেত্রকোনায় স্ত্রী লাভলী আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, এ মামলার অন্য আসামি ফারুকের মা মাজেদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক মিয়া জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ভোররাতে লাভলী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে ফারুক মিয়া। পরে লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে লাভলী আত্মহত্যা করেছেন বলে প্রচার চালায়।

খবর পেয়ে পরদিন সকালে লাভলীর বাবা জয়নাল আবেদীন পুলিশ নিয়ে এসে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ২ সেপ্টেম্বর জয়নাল আবেদীন বাদী হয়ে ফারুক ও মাজেদা বেগমসহ ৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ৩১ জুলাই ফারুক ও তার মা মাজেদার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচারিক পর্যায়ে ৯ জনের সাক্ষ্য নিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় ফারুককে মৃত্যুদণ্ড দেন বিচারক। এ ছাড়া, মামলার অন্য আসামি মাজেদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম