জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে বিভিন্ন আয়োজন

জামালপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ০৬:২১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৬:২৬
image

জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে বিভিন্ন আয়োজন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বুধবার (১৩ মার্চ) সকালে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং জামালপুরের ইতিহাস বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
১৯৭১ সালের এই দিনে জামালপুর শহরের গৌরিপুর কাচারী মাঠে ছাত্র-জনতার বিশাল সমাবেশে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা মরহুম আব্দুল মতিন হিরু। অনুষ্ঠানের শুরুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, মো. আতিকুল ইসলাম, আলী আল সাকী (রিমু), সাজ্জাদ আনসারী, ফজলুল করিম ভানু, তারিকুল ফেরদৌসসহ শহরের বিভিন্ন স্তরের সুধীজন। দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় শহীদ মিনার থেকে আয়োজন করা হয় পতাকা মিছিলের।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম