ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে মারধর, গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৮:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৮:৫৮

জামালপুর জামালপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রীকে (১৮) বেধড়ক মারধর করেছে জাহাঙ্গীর (৩২) নামে এক বখাটে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের বনপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে বখাটে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।

আহত ছাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মারধরের শিকার ছাত্রী জানান, কলেজ ও কোচিংয়ে যাওয়া-আসার পথে বখাটে জাহাঙ্গীর তাকে টিজ করতো। আজ (মঙ্গলবার) ১১টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে টিজিংয়ের একপর্যায়ে প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে মারতে থাকে জাহাঙ্গীর। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় জাহাঙ্গীরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘ওই ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে শহরের খোশমহল এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের