‘সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সরকার’

নেত্রকোনা প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ২১:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:০৭

বক্তব্য রাখছেন হাসান জাহিদ তুষার (ছবি– প্রতিনিধি)

‘সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, তার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

শনিবার (২০ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এসব কথা বলেন।

হাসান জাহিদ তুষার বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সাংবাদিক কল্যাণ ফান্ডে ৫০ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। ক্ষমতায় শেখ হাসিনার ১০ বছর ছিল উন্নয়নের বছর। আগামী ৫ বছর হচ্ছে সুশাসনের বছর। সরকার দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। এখন সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি করে জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলেই বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।’

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন– সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, কেন্দ্রীয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম