ময়মনসিংহ মেডিক্যালের ছাত্রীকে শ্লীলতাহানি, ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১১:৫৮আপডেট : ১৬ মে ২০১৯, ১২:২৬




ময়মনসিংহ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ বহিরাগত রিকশাচালকের হাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এম-৫৫ ব্যাচের এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ করছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে এবং কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এ ঘটনার জেরে উত্তেজিত শিক্ষার্থীরা হোস্টেল গেটের দায়িত্বরত রাজা নামে এক কর্মচারীকে মারধর করেছেন। রাজাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক রাকিব জানায়, বুধবার (১৫ মে) সন্ধ্যার পর ক্যাম্পাসের মেয়েদের কলেজ হোস্টেলের সামনের সড়কে বহিরাগত এক রিকশাচালক এম-৫৫ ব্যাচের এক ছাত্রীকে শ্লীলতাহানি করে। এ ঘটনা হোস্টেল সুপার ডা. নাহিদ রায়হানাকে জানানোর পরেও তিনি কোনও ব্যবস্থা নেননি। ঘটনার প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই ক্লাস বন্ধ রেখে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

ময়মনসিংহ মেডিক্যালের ছাত্রীকে শ্লীলতাহানি, ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ তিনি আরও জানান, এর আগেও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে আন্দোলন করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তার অভাবেই ছাত্রীরা বারবার নানাভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন।

এম-৫৫ ব্যাচের শিক্ষার্থী সৌমিক জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনও নিরাপত্তা নেই। বহিরাগতরা যখন তখন ক্যাম্পাসে প্রবেশ করে এবং সুযোগ বুঝে নারী শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। আগেও এরকম ঘটনা একাধিকবার ঘটেছে, কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। দোষী রিকশাচালককে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

একই ব্যাচের এক ছাত্রী জানান, সন্ধ্যার পর হোস্টেল থেকে বের হওয়া যায় না। এই বিষয়গুলো হোস্টেল সুপার ডা. নাহিদা ইয়াসমিনকে জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। অভিযোগ দেওয়ার পর উল্টো হোস্টেল সুপারই ছাত্রীদের বলেন তোমরা কেন রাতে হোস্টেলের বাইরে বের হয়ে যাও। ‘আমাদের নিজেদের ক্যাম্পাসে আমরা যদি বের হতে না পারি তাহলে কীভাবে দীর্ঘদিন ওই কলেজে লেখাপড়া করবো’ এটাই প্রশ্ন ওই শিক্ষার্থীর।

ময়মনসিংহ মেডিক্যালের ছাত্রীকে শ্লীলতাহানি, ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন জানান, বিষয়টির সমাধানে কলেজের শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে সভায় বসেছি। দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

ময়মনসিংহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন জানান, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন। দায়ী বহিরাগত রিকশাচালককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম