নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুন ২০১৯, ০৭:৪২আপডেট : ২০ জুন ২০১৯, ১১:৩৪

ইফতেখার আলম সৌরভ (ফাইল ছবি) নিখোঁজের ১১ দিন পর ময়মনসিংহের তারাকান্দা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে সৌরভকে (২৫) উদ্ধার করেছে পুলিশ। বৃহ্স্পতিবার (২০ জুন) ভোরে তাকে উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দা উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন।
ওসি আরও জানান, সৌরভ জেলা পুলিশ সুপারের হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা। তার পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তাদের দাবি, সৌরভকে চাকরি দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। একটি কালো পাজেরো গাড়িতে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন ১০ জুন পাঁচলাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন সৌরভের বাবা। 

উল্লেখ্য, ইফতেখার আলম সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম