দুই ভাইয়ের মোটরসাইকেল প্রতিযোগিতা, প্রাণ গেলো একজনের

জামালপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ১০:৩২আপডেট : ২৩ জুন ২০১৯, ১২:২০

দুই ভাইয়ের মোটরসাইকেল প্রতিযোগিতা, প্রাণ গেলো একজনের জামালপুরের ইসলামপুরে দুই ভাই মোটরসাইকেল প্রতিযোগিতা করার সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। তার নাম হাবিল শেখ (২২)। শনিবার (২২ জুন) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার সিরাজাবাদ সড়কে এই দুর্ঘটনা ঘটে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
এলাকাবাসী জানায়, ইসলামপুর পৌর শহরের কিংজাল্লা গ্রামের শহিদ শেখের দুই ছেলে হাবিল ও খলিল শেখ উপজেলার সিরাজাবাদ সড়কে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে রাস্তার পাশের এক পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাশের ড্রেনে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় হাবিল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হাবিলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম