শেরপুরে ছাত্রীনিবাস থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ২৩:৫৪আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২৩:৫৬

শেরপুর শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আনুসকা আয়াত বন্ধন (১৫)। শনিবার ( ৬ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ‘বন্ধন জেলার শ্রীবরদী উপজেলার পূর্বছনকান্দা গ্রামের আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।’

নিহতের ফুফু ও শ্রীবরদী উপজেলা আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা রওশন আরা বেগম বলেন,‘আমার ভাতিজির সঙ্গে শুক্রবার (৫ জুলাই)  তার বাবা দেখা করেছে।  আমি মনে করি আমার ভাতিজিকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধন শেরপুর শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেণিতে পড়ছিল। শনিবার সকালে বন্ধনকে তার কক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী। তার চিৎকারে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ বন্ধনের পরিবারের লোকজন। তাদের দাবি কেউ হয়ত তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান