জামালপুরে বন্যার পানি কমলেও বেড়েছে জনদুর্ভোগ

জামালপুর প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৯:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:৫৫

জামালপুরে বন্যার পানি কমলেও বেড়েছে জনদুর্ভোগ জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে রবিবার ( ২১ জুলাই) বিকল ৩টায় ৩০ সেন্টিমিটার কমে গিয়ে বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বন্যার পানি কমলেও জনদুর্ভোগ বেড়েছে। জেলার সাত উপজেলার ৬২টি ইউনিয়ন আটটি পৌরসভার মধ্যে সাতটি বন্যা কবলিত হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী এ তথ্য জানান।
এদিকে যমুনা নদী পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র নদের পানি তেমন কমেনি। ফলে জেলার ব্রহ্মপুত্র নদ ঘেঁষা বকসীগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর সদর উপজেলায় বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকায় দুটি স্থানে বন্যার পানিতে তলিয়ে পানির স্ত্রোতে যানবাহন চলাচলে বিঘ্নি ঘটছে। বন্যার পানির তোড়ে একটি কালভার্ট ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জামালপুর-সরিষাবাড়ী সড়কের প্রায় ১০০ মিটার ভেঙে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
জামালপুরে বন্যার পানি কমলেও বেড়েছে জনদুর্ভোগ এ দিকে বন্যা সংক্রান্ত জেলা প্রশাসন কার্য্যালয়ে জেলা প্রশাসক আহমেদ কবীর প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, জেলার সাত উপজেলার সর্বশেষ ৬২টি ইউনিয়ন ৮টি পৌর সভার মধ্যে ৭টি বন্যা কবলিত হয়েছে। সারা জেলায় ২২ লাখ ৯২ হাজার ৬৭৪ জনের মধ্যে ১২ লাখ ৮৩ হাজার ৭৯০ জন লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৭ হাজার ২৫০ ঘরবাড়ি সম্পূর্ণরূপে এবং ৪৫ হাজার ৫৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাস্তাঘাট, মাছ, ফসলি জমির ক্ষতি হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত সারা জেলায় ৯৮০ মে. টন চাল এবং ১৭ লাখ ৩০ হাজার নগদ টাকা ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে ভিজিএফ চাল পাঁচ হাজার ৮৯ মে. টন বরাদ্দ দিয়েছে যা ঈদের আগে বিতরণ করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম