শেরপুরের নকলায় বাড়ির পাশে ডোবায় ডুবে আহাদ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ধনাকুশা গ্রামে এ ঘটনা ঘটে। নকলা ইউপির চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু আহাদ মিয়া ধনাকুশা গ্রামের খালপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, রবিবার দুপুরে বাড়ির পাশে ডোবায় পড়ে শিশু আহাদ। পরে বাড়ির লোকজন ডোবা থেকে তার লাশ উদ্ধার করেন।








