ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১২:০১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১২:১৬

ময়মনিসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৬৬ ডেঙ্গু রোগী। হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান,ভর্তিকৃতদের কেউই ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি। রাজধানী ঢাকায় তারা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহে এসে ভর্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ৫টি ইউনিটে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতাল পরিচালক ব্রিগেয়িার জেনারেল নাসির উদ্দিন আহমদের নির্দেশে ডেঙ্গু রোগীদের বিনামূলে রক্ত পরীক্ষা করা হচ্ছে ময়মনসিংহ মেডিক্যালের বহির্বিভাগে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন জানান, ২৬ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ওই দিন রাতে ময়মনসিংহ ফিরে আসার পর প্রচণ্ড জ্বরের সঙ্গে শরীর ব্যথা এবং বমি বমি ভাব হয়। পরে ২৭ জুলাই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু রোগীদের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডগুলোয় ডেঙ্গু রোগীদের সাদা মশারির ব্যবস্থা করা হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের