ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২১ জন্য ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান জানান, এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে ১৩ জন হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালে ভর্তি থাকাদের মধ্যে কেউই ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হননি। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহের বাড়িতে ফিরে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, ডেঙ্গু শনাক্তকরণে রোগীদের ফ্রি পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-২ এর বিভাগীয় প্রধান ডা. খোরশেদ আলম জানান,ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। রোগীকে বেশি বেশি তরুণ খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন।








