মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করলো আরেক মাদ্রাসাছাত্র

জামালপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১০:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১২:১২

জামালপুর জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের কাসারুপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সাদকে (৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই মাদ্রাসার ছাত্র আবু রায়হানের (১৫) বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবদুল বারী এ তথ্য জানান।

এলাকাবাসী জানান, শনিবার আবু রায়হান ও সাদের (৮) মধ্যে কলহ বাধে। কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশচড়া ইউনিয়নের জামিরা গ্রামের খলিলুর রহমানের ছেলে আবু রায়হান দা দিয়ে কোপালে, শৈলেরকান্দা গ্রামের সুরুজ্জামানের ছেলে সাদ ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ পরিদর্শক আবদুল বারী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রায়হানকে গ্রেফতার করা হয়েছে। 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম