মদনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ১৫:৩৯আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৫:৫৪

নেত্রকোনা নেত্রকোনার মদনে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ফেরদৌস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাতে গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে এ ঘটনা ঘটে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে মনিকা গ্রামে ফেরদৌস ও তার প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলের মধ্যে মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। পরে তা বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বল্লমের আঘাতে আহত হন ফেরদৌস। তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

জামাল উদ্দিন আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার (১০ আগস্ট) দুপুরে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাচ্চুকে গ্রেফতার দেখানো হয়। 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম