ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৫:৩৮আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:৩৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরহাদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় মারা যান তিনি। শনিবার (১০ আগস্ট) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন ফরহাদ। হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার এসব তথ্য জানান।

ফরহাদ কিশোরগঞ্জ জেলার ইটনা কলেজের শিক্ষার্থী। তিনি ইটনা উপজেলার বড়বাড়ি গ্রামের ফেরদৌস আলীর ছেলে।

লক্ষ্মী নারায়ন মজুমদার জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলায় ফরহাদের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭১ জন। ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান