শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ০২:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৩:০৭

বিদ্যুৎস্পৃষ্ট শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকার ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল করিম (৩২) নামে এক বিজিবি সদস্য মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

রবিউল ইসলাম শেরপুর সদর উপজেলার ডুবারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি খাগড়াছড়ির সাত বিজিবির বাজুছড়ায় কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিউলের স্ত্রী শেরপুর শহরের চাপাতলীতে ভাড়া বাসায় থাকেন। ১৭ দিন আগে তার একটি ছেলে সন্তান হলে তিনি ২২ জুলাই এক মাসের ছুটিতে শেরপুর আসেন। বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঈদ উপলক্ষে বাসায় আত্মীয়দের দাওয়াত করা হয়। এ জন্য খারাপ হওয়া একটি ফ্যানের লাইন ঠিক করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন রবিউল। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিউলের ভগ্নিপতি আব্দুল মোতালেব জানান, ফ্যানের সুইস দিতে গিয়ে রবিউলের মৃত্যু হয়েছে।
শেরপুর জেলা হাসপাতালের কর্তব্যরত ডা. হেলেনা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রবিউল মারা যান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি