ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ০৮:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৮:৫১

নিহত পুলিশ কনস্টেবল রবি চৌধুরীর স্বজনরা আহাজারি করছেন ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকায়  ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল রবি চৌধুরী (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালক শাহজাহানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে দুর্ঘাটনাটি ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ঝাউগড়া মোড়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রবি চৌধুরী বাঁশবোঝাই ট্রাকটিকে দাঁড়াতে বললে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ট্রাক চালক শাহজাহানকে আটক করে। পরে গুরুতর আহত রবিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকি তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পুলিশ সুপার  জানান, রবি চৌধুরীর পরিবারের সহায়তায় পুলিশ প্রশাসন সব সময় পাশে থাকবে। ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

রবির গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগাঞ্জ উপজেলার কয়রাপাড়া গ্রামে। তার স্ত্রী জেসমিন আক্তার জানান, শুক্রবার দুপুর ২টার সময় তাড়াহুড়া করে খাওয়া শেষ করে ডিউটিতে চলে যাওয়ার পর তার স্বামীর সঙ্গে  আর কথা হয়নি। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম