নালিতাবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২

শেরপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ২৩:১০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:২৫

শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম উপজেলার কাকরকান্দি ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী ফিরছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু। বিকাল ৪টার দিকে যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালুবোঝাই ট্রাক্টর। এতে  ছিটকে রাস্তায় পড়ে যান ইউপি সদস্যসহ মোটরসাইকেলের তিন আরোহী। এসময় ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য। বাকি দুইজনকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত জাহিদুলকে ময়মনসিংহে পাঠানো হয়।

ওসি সারোয়ার জাহান বলেন, ‘লাশ উদ্ধার ও ট্রাক্টর জব্দ করে থানায় আসা হয়েছে। চালককে ধরা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম