মেলান্দহে ভুয়া দন্ত চিকিৎসক কারাগারে

জামালপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭

 মেলান্দহ থেকে ভুয়া দন্ত চিকিৎসক আটক

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ভুয়া দন্ত চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তামীম আল ইয়ামীন এ আদেশ দেন। জামালপুর র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (২৩ সেপ্টেম্বর) এ কথা জানায়।

সাজাপ্রাপ্ত মো. শাহজাহান আলী মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া গ্রামের মো.বাহারাম মণ্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪র কোম্পানি কমান্ডার মো.তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার গাজীপুর বাজার এলাকার স্বাধীন মেডিক্যাল হল ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ফার্মেসির ভেতরে দায়িত্ব পালন করার সময় মো.শাহজাহান আলীকে (৪১)আটক করে। আটক মো. শাহজাহান আলী এসময় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম