মুক্তাগাছায় দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ০৫:০১আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১২:১১

মুক্তাগাছায় দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুর

মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রামে দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) ভোরে বেশ কিছু প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিমা শিল্পীরা মূর্তি গড়ার কাজ করে বাড়ি চলে যান। ভোরে স্থানীয়রা এসে দেখতে পান মণ্ডপের গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও অসুরের প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে।

ঈশ্বরগ্রামের স্বর্গীয় পুষ্প পূজা সংঘের উদ্যোগে দীর্ঘদিন থেকে সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

স্বর্গীয় পুষ্প পূজা সংঘের সাধারণ সম্পাদক মনোজ কুমার দে জানান, মণ্ডপে ভাঙচুর করা প্রতিমা দেখতে পেয়ে পুলিশকে  খবর দেওয়া হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার, ওসি আলী মাহমুদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, পৌরসভার প্যানেল মেয়র রিয়াজউদ্দিন সিরাজ, কাউন্সিলর মির্জা আবুল কালাম প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।       

প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ জানান, দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি