ঝিনাইগাতীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

শেরপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৭:২২আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:৩৫

শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বুধবার (২ অক্টোবর) রাতে এ বিয়ে বন্ধ করেন। নাচনমহুরী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইউএনও রুবেল মাহমুদ জানান, বুধবার রাতে কবির হোসেনের মেয়ে ৫ম শ্রেণির মাদ্রাসাছাত্রী তারিমার (১২) বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করা হয়। পরে এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়। কনের অভিভাবকরা তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেয়। এ সময় উপযুক্ত বয়স হওয়ার আগে এলাকার অপ্রাপ্ত ছেলে বা মেয়েকে যেন কোনও অভিভাবকই বিয়ে দিতে না পারেন সেদিকে দৃষ্টি রাখবেন বলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা অঙ্গীকার করেন।

বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থী তারিমা জানায়, সে লেখাপড়া করে নিজের জীবন গড়তে চায়।

 

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি