পূজা দেখতে গিয়ে ছুরিকাঘাতে কিশোর খুন

নেত্রকোনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৫:৪০আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৫:৫৪

নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূজা দেখতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে কেন্দুয়ায় একটি ওয়ার্কশপে কাজ করতো।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল বন্ধুদের নিয়ে শনিবার রাতে পূজা দেখতে বের হয়। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে নোয়াদিয়া গ্রামে মণ্ডপ দেখছিল তারা। এসময় স্থানীয় ছেলেদের সঙ্গে তাদের ঝগড়া হয়। রাত ১২টার দিকে নোয়াদিয়া গ্রামের ছেলেরা ডাউকি গ্রামের ছেলেদের ধাওয়া করে। এ সময় প্রতিপক্ষের ছেলেরা সোহেলের পেটে ছুরিকাঘাত করলে, সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান