ব্লাস্ট রোগ প্রতিরোধে বাকৃবির নতুন উদ্ভাবন ‘বাউ ধান-৩’

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১১:৩২

 

নতুন উদ্ভাবিত বাউ ধান-৩ এর মাঠে বিজ্ঞানীরা

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞানীরা ব্লাস্ট রোগ প্রতিরোধে নতুন জাতের ‘বাউ ধান-৩’ উদ্ভাবন করেছেন। বাকৃবি’র উপাচার্য কৃষি অনুষদের কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. লুৎফুল হাসানের নেতৃত্বে তরুণ বিজ্ঞানীদের একটি দল ‘বাউ ধান-৩’ উদ্ভাবন করেছেন।

বিজ্ঞানীরা  বলছেন, বাউ ধান-৩ সারা দেশে ছড়িয়ে দেওয়া হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে কৃষিতেও বিপ্লব ঘটবে।

বাকৃবি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) থেকে আনা হয় ধানের কৌলিক সারি। বাকৃবি’র উপাচার্য ওই ধানের কৌলিক সারি নিয়ে ব্লাস্ট প্রতিরোধ নতুন ধান উদ্ভাবনের কাজ শুরু করেন। এ কাজে তাকে সহায়তা করেন বাকৃবি’র সাবেক খামার তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল হান্নান খান, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল হক, একই বিভাগের প্রধান প্রফেসর ড. আরিফ হাসান খান রবিনসহ এক ঝাঁক তরুণ বিজ্ঞানী। প্রাথমিক পর্যায়ে গবেষণা কাজ চলে ল্যাবরেটরি ও গবেষণাগারে। পরে ২০১৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত বোরো মৌসুমে দেশের বিভিন্ন স্থানে প্লট আকারে পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে চাষ করা হয়। নতুন জাতের এ ধান ব্লাস্ট প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ও অধিক উৎপাদন হয়। এ কারণে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় বীজ বোর্ডের শততম সভায় নতুন উদ্ভাবিত বাউ ধান-৩ এর অনুমোদন দেওয়া হয়।

নতুন উদ্ভাবিত জাতের বাউ ধান-৩ এর ক্ষেত দেখছেন বিজ্ঞানীরা

এ ব্যাপারে বাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফুল হাসান জানান, কৃষকদের কাছে ধান উৎপাদনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্লাস্ট রোগ। এই রোগের কারণে ধানের ফলন দিন দিন কমে আসছিল। বিশেষ করে কৃষকের জনপ্রিয় ব্রি ধান-২৮ চাষাবাদে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল ব্লাস্ট রোগ।

তিনি আরও জানান, কৃষি এবং কৃষকের কথা মাথায় রেখে ব্রি-২৮ এর বিকল্প হিসেবে ব্লাস্ট প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বাউ ধান-৩ উদ্ভাবনে তারা গবেষণা শুরু করেন। বাউ ধান-৩ এ ব্লাস্টসহ অন্যান্য রোগবালাই কম হওয়ায় এটি কৃষকের কাছে জনপ্রিয় হবে। এছাড়া এই ধান বোরো ও আমন মৌসুমে আগাম জাত হিসেবে রোপণ করা যাবে। বাউ ধান-৩ প্রচলিত ব্রি-২৮ এর চেয়েও হেক্টরপ্রতি এক টন বেশি উৎপাদন হবে।

গবেষণায় অংশ নেওয়া কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান প্রফেসর ড. আরিফ হাসান খান রবিন জানান, বাউ ধান-৩ প্রচলিত ব্রি-২৮ ধানের চেয়ে বেশি শক্ত ও মজবুত হওয়ায় ঢলে পড়ে না ও শীষ থেকে ধান সহজে ঝরে পড়ে না। এই ধান চাষে দেশের কৃষকরা লাভবান হবে বলে তিনি জানান।

গাবেষণায় ব্যস্ত বিজ্ঞানীরা

কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল হক জানান, চাষাবাদে বাউ ধান-৩ এর জীবনকাল ব্রি-২৮ এর মতোই ১৪০-১৪৫ দিন। এই ধানের ভাতও সুস্বাদু। এছাড়া আগাম জাত হিসেবে বাউ ধান-৩ বোরোর মতো আমনেও চাষাবাদ করতে পারবেন কৃষকরা।

একই বিভাগের তরুণ গবেষক সহযোগী প্রফেসর ড. আলেয়া ফেরদৌসী জানান, ব্লাস্ট প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বাউ ধান-৩ বাকৃবি’র গবেষকদের এক অনন্য সাফল্য। এই ধান চাষে কৃষকরা অতীতের চেয়েও বেশি লাভবান হবে। এটা তরুণ গবেষকদের নতুন নতুন জাত উদ্ভাবনে আরও অুনপ্রেরণা দেবে।    

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাকৃবি’র গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের বাউ ধান-৩ সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে কৃষিতে বিপ্লব ঘটবে। সম্ভাবনাময় এই ধানের জাত সারাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

  গবেষণাগারে শিক্ষার্থী ও বিজ্ঞানীরা

       

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী