ময়মনসিংহে গুদামে আগুন লেগে কর্মচারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১১:১৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:২১

ময়মনসিংহে গুদামে আগুন লেগে কর্মচারী নিহত ময়মনসিংহ মহানগরীর আমপট্টি এলাকায় বিয়ে ও পূজোর মণ্ডপ সাজানোর সামগ্রী রাখা গুদামে আগুন লেগে সুমন পাল (২৮) নামে এক দোকান কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৮ অক্টোবর)সকাল সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে দোকান কর্মচারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনমসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা।

সুমনের মরদেহ তিনি জানান, ‘সোমবার সকাল সাতটার দিকে নগরীর আমপট্টি আশুতোষ পালের গুদামে আগুন লাগে। ওই গুদামে বিয়ে ও পূজো মণ্ডপ সাজানোর বিভিন্ন উপকরণ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

দিনমনি শর্মা বলেন, ‘গুদামে ঘুমিয়ে থাকা কর্মচারী সুমন পাল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সুমনের স্বজনের আহাজারি গুদামটির মালিক আশুতোষ পাল জানান, কালি পূজা উপলক্ষে মণ্ডপ সাজানোর কাজ শেষ করে রাত সাড়ে ১২টার পর গুদাম বন্ধ করে তারা চলে যান। এ সময় সুমন পাল গুদামের ভেতরে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে গুদামে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে দেখেন আগুনে পুড়ে সুমন মারা গেছে। সুমনের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানান তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম