নেত্রকোনায় বিআরটিসি বাস পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ২০:১১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২০:১৯

নেত্রকোনা নেত্রকোনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এর নেত্রকোনা-ময়মনসিংহ রুটে পুনরায় বাস চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গত সপ্তাহে নেত্রকোনা থেকে চারটি বিআরটিসি বাস ময়মনসিংহ রুটে চালু করা হলেও হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। তাই শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের পৌর সভার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেত্রকোনা সরকারি আঞ্জুমান আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি করেন। হঠাৎ করে কেনো এই সার্ভিসটি বন্ধ করে দেওয়া হলো তার কারণ জানতে চান প্রশাসনের কাছে।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর নেত্রকোনা থেকে ৪টি বিআরটিসি বাস ময়মনসিংহ রুটে চালু করা হয়। পরে মালিক সমিতির প্রতিবন্ধকতার কারণে সার্ভিসটি বন্ধ হয়ে যায়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম