দুদকের অভিযানে শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা আটক

শেরপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৪২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:২১

দুদক

শেরপুরে জেলা হিসাবরক্ষণ অফিস থেকে ঘুষের ৫০ হাজার টাকাসহ অ্যাকাউন্স সুপারিনটেনডেন্ট মো. ইউনুস মিয়াকে (৪২) আটক করেছে দুদক। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা হিসাব রক্ষণ অফিস থেকে তাকে আটক করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ কথা জানান।

আটক মো. ইউনুস মিয়া নেত্রকোনা জেলা সদরের দরুন বালিগ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

দুদক সূত্রে জানা গেছে, শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক মো. আব্দুল হানিফ মিয়ার ১৬ লাখ ৭৯ হাজার টাকার একটি এরিয়ার বিল (বকেয়া পাওনা) উত্তোলনের জন্য দীর্ঘদিন ধরে জেলা হিসাবরক্ষণ অফিসে ঘুরছিলেন। এক পর্যায়ে ওই অফিসের অ্যাকাউন্স সুপারিনটেনডেন্ট ইউনুস মিয়ার বিলটি দ্রুত পাস করিয়ে দেওয়ার কথা বলে তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।  ২৩ ডিসেম্বর তিনি ঘুষের প্রথম কিস্তি ৪০ হাজার টাকা নিয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঘুষের আরও ৫০ হাজার টাকা নিতে গেলে ওই কর্মকর্তা দুদকের হাতে ধরা পড়েন। দুদকের সহকারী পরিচালক মো. আতিকুল আলম এ অভিযান পরিচালনা করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহকারী মো. হানিফ মিয়ার কাছে তার একটি এরিয়ার বিল পাস করিয়ে দেওয়ার জন্য মোটা অংকের ঘুষ দাবি করেন ওই অ্যাকাউন্স সুপারিনটেনডেন্ট। হানিফ মিয়া বিষয়টি দুদককে জানালে আমরা তাকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম