শেরপুরে আড়াই লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

শেরপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ০৫:১১আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৭:২২

শিক্ষার্থীদের হাতে নতুন বই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে ‘বই উৎসব’ পালিত হয়েছে। জেলায় এবার ১ হাজার ৫৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৩১ হাজার ৯৯০ জন শিক্ষার্থীকে বাংলা ভারসনের ১০ লাখ ৭০ হাজার ৪৬০টি বই দেওয়া হয়েছে। প্রাক প্রাথমিকের ৩২ হাজার ৫৮০ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৬৫ হাজার ১৬৫টি বই।
বুধবার (১ জানুয়ারি) সকালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ।
জেলা প্রশাসক বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও বই বিতরণ করেন।

/আইএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম